আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আফগানিস্তান ও পাকিস্তানকে যুদ্ধ বন্ধের আহ্বান রাশিয়ার

আমার দেশ অনলাইন

আফগানিস্তান ও পাকিস্তানকে যুদ্ধ বন্ধের আহ্বান রাশিয়ার

সীমান্ত আক্রমণ বন্ধ করতে আফগানিস্তান ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। পাশাপাশি কূটনৈতিক উপায়ে তাদের মতবিরোধ নিরসনের ওপর জোর দিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা আরআইএ এ কথা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অনুরোধ করা হলে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার কথা বিবেচনা করবে রাশিয়া।

বিজ্ঞাপন

এদিকে, উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখতে আফগানিস্তান ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত সংঘর্ষ ও সহিংসতা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এ সময় গুতেরেস উভয় দেশকে আন্তর্জাতিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।

অন্যদিকে, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে ইরান। শুক্রবার ভোরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ প্রস্তাব দেন।

সূত্র: আল জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...