আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্পের আঘাত

আমার দেশ অনলাইন

পাকিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্পের আঘাত

পাকিস্তানে সিন্ধু ও বেলুচিস্তানের বেশ কয়েকটি জেলায় ভূমিকম্প আঘাত হেনেছে। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের (পিএমডি) ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র এ কথা জানায়। খুজদারে বৃহস্পতিবার সকাল ১০টা ৫২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

খুজদারে সকাল ১০টা ৫২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। বেলা ১১টা ৩০ মিনিটের দিকে দ্বিতীয়বারের মতো কম্পন অনুভূত হয়, দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।

বিজ্ঞাপন

সুক্কুর, জ্যাকোবাবাদ, খুজদার, ঝাল মাগসি, দাদু, নাসিরাবাদ এবং আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

এর আগে ২০২৬ সালের অক্টোবরে পাকিস্তানের বেশ কয়েকটি অঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, এই ভূমিকম্পে খাইবার পাখতুনখোয়া, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ এবং অন্যান্য উত্তরাঞ্চলীয় অঞ্চল কেঁপে ওঠে।

সূত্র: জিও নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...