ইরান যুদ্ধে তলানিতে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারের মজুত

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধে তলানিতে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারের মজুত
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী মজুত থাকা অস্ত্রভান্ডারের একটি বড় অংশ শেষ হয়ে গেছে। দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অস্ত্রভান্ডার কমে যাওয়ায় এশিয়া ও ইউরোপীয় কমান্ড থেকে সামরিক সরঞ্জাম স্থানান্তর করতে বাধ্য হয়েছে পেন্টাগন, যাতে সেগুলো দ্রুত মধ্যপ্রাচ্যে পাঠানো যায়।

বিজ্ঞাপন

যদিও হোয়াইট হাউসের কর্মকর্তারা সঠিক খরচের কোনো হিসাব দেননি, তবে দুটি স্বাধীন সংস্থা বলছে, ইরান যুদ্ধে খরচের পরিমাণ ২৮ বিলিয়ন থেকে ৩৫ বিলিয়ন ডলারের মধ্যে। অর্থাৎ, দিনে প্রায় ১ বিলিয়ন ডলার।

যেসব গুরুত্বপূর্ণ অস্ত্রশস্ত্র কমে গেছে, তার মধ্যে রয়েছে প্রিসিশন-স্ট্রাইক মিসাইল, এটিএসিএমএস ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইল।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন