মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করছে ইসরাইল: ইরানি প্রেসিডেন্ট

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করছে ইসরাইল: ইরানি প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত।

ইসরাইল মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ‍উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে না বলেও জানিয়েছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ তার এ বক্তব্য প্রকাশ করেছে। পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সাথে চলমান আলোচনার বিষয়ে ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমরা নিজেদের ছোট ও অপমানিত করতে কূটনীতিতে অংশ নেবো না।’

তিনি আরো বলেন, ‘যদি আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তির বিরুদ্ধে দাঁড়াই, তবে আমাদের প্রতিকূলতা মেনে নিতেই হবে। আমরা যুদ্ধ করে প্রক্রিয়াটি আগের মতো স্বাভাবিক থাকবে বলে আশা করতে পারি না।’

বিজ্ঞাপন

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরো ৬০ দিন বাড়াতে এবং চলমান যুদ্ধ স্থায়ীভাবে অবসানের লক্ষ্যে আলোচনা শুরু করতে উভয় দেশ একটি প্রাথমিক সমঝোতা স্মারকে (এমওইউ) পৌঁছেছে।

বৃহস্পতিবার মার্কিন সূত্রগুলো আল-জাজিরাকে জানিয়েছে, এই রূপরেখাটি এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি চূড়ান্ত হলে গত কয়েক সপ্তাহের স্থবির কূটনীতিতে একটি বড় ধরনের অগ্রগতি হবে। তবে এই চুক্তির বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট নয়।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...