ছয় সন্তানকে সঙ্গে নিয়ে সরকারি সফরে ফ্রান্সে গেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তার স্ত্রী জেনিফার হেগসেথও এই সফরে যোগ দিয়েছেন। ডি-ডে’র ৮২তম বার্ষিকী এবং ১৯৪৪ সালের ৬ জুন নরম্যান্ডির সৈকতে আক্রমণকারী হাজার হাজার মার্কিন সেনাকে সম্মান জানাতে শুক্রবার ফ্রান্স সফর শুরু করেন তিনি।
তার নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থার একজন বর্তমান ও দুজন সাবেক কর্মচারী জানান, পুরো পরিবার নিয়ে সরকারি সফরে যাওয়ায় তার ব্যক্তিগত সুরক্ষা দলের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।
সেনাবাহিনীর ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ ডিভিশন বা সিআইডির একজন সাবেক কর্মকর্তা বলেন, ‘পুরো একটি পরিবারকে নিয়ে এমন সফর আমি আগে কখনো দেখিনি।’
হেগসেথের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী তার পরিবারের ভ্রমণের খরচ বহন করছেন। কিন্তু তার পরিবারকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় অতিরিক্ত নিরাপত্তাকর্মীদের খরচ এর অন্তর্ভুক্ত কি না, তা তিনি নির্দিষ্ট করে বলেননি।
সূত্র: দ্য ওয়াশিয়টন পোস্ট
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল না, ভবিষ্যতেও হবে না: পাকিস্তান