আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানে এক দিনে ১২০০ বোমা হামলা: ইসরাইল

আমার দেশ অনলাইন

ইরানে এক দিনে ১২০০ বোমা হামলা: ইসরাইল

ইসরাইলের বিমানবাহিনী দাবি করেছে, শনিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে তারা ১ হাজার ২০০টির বেশি বোমা ফেলেছে। ইরানের যেসব স্থানে গতকাল হামলা হয়েছে, তার মধ্যে রয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়। এই হামলায় অন্তত ১৪৮ জন নিহত হয়েছে। আহত বহু মানুষ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, স্কুলে হামলায় অনেক নিরীহ শিশু নিহত হয়েছে। এই হামলার জবাব দেওয়া হবে।

বিজ্ঞাপন

হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। এছাড়া ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আবদুল রহিম মুসাভি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি এবং ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার খবরও নিশ্চিত করেছে ইরান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন