বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে একটি জাহাজে হামলা হয়েছে। আজ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও)।
ইউকেএমটিও জানায়, একটি জাহাজ অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে জাহাজে আগুন লেগে যায়।
বিজ্ঞাপন
সংযুক্ত আরব আমিরাতের খাওর ফাক্কান শহরের পূর্বে এ হামলার ঘটনা ঘটে।
ইউকেএমটিও একটি সামুদ্রিক সংস্থা, যা বিশ্বজুড়ে জাহাজ থেকে বিপৎসংকেত গ্রহণের কেন্দ্র হিসেবে কাজ করে। এক বিবৃতিতে সব জাহাজকে এই অঞ্চলের মধ্য দিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
ইরান কার্যকরভাবে হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে, যা বিশ্বের ব্যস্ততম তেল পরিবহনপথ। এর ফলে অনেক জাহাজ ও নাবিক আটকা পড়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


গাজার উদ্দেশে নতুন ত্রাণবাহী নৌবহর পাঠানোর ঘোষণা