যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১১ জন স্কাইডাইভার ও একজন পাইলট। বেটস কাউন্টি জরুরি ব্যবস্থাপনা বিভাগের একজন মুখপাত্র জানান, একটি স্কাইডাইভিং কোম্পানির ভাড়া করা বিমানটি রোববার স্থানীয় সময় ১১টা ২০ মিনিটে উড্ডয়ন করে।

মুখপাত্র জানান, বিমানটি আকাশে পর্যাপ্ত উচ্চতা অর্জন করতে ব্যর্থ হয়। এরপর এটি হঠাৎ বাম দিকে মোড় নিয়ে বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে প্রায় ২০০ গজ দূরে বিধ্বস্ত হয়। তিনি বলেন, বিমানে থাকা ১২ জনই মারা গেছেন।

বিজ্ঞাপন

বেটস কাউন্টি শেরিফ চ্যাড অ্যান্ডারসন বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি কোনো বাণিজ্যিক যাত্রীবাহী বিমান ছিল না; বরং স্থানীয় বিমানবন্দর থেকে উড্ডয়ন করা একটি ছোট বিমান ছিল।’

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিমানটি ছিল প্যাসিফিক অ্যারোস্পেস পি৭৫০ মডেলের এবং বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় এটি বিধ্বস্ত হয়।

সূত্র: বিবিসি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন