পরমাণু গবেষণাগারে বিশেষজ্ঞদের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

পরমাণু গবেষণাগারে বিশেষজ্ঞদের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক
ছবি: সিএনএন

যুক্তরাষ্ট্রের পারমাণবিক গবেষণাগারে বিশেষজ্ঞদের সঙ্গে দেখা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। বৃহস্পতিবার টেনেসির জাতীয় গবেষণাগারে প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দলের সঙ্গে দেখা করেন তারা। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ কথা জানিয়েছে সংবাদমাধ্যম এক্সিওস। এমন এক সময়ে এ বৈঠক অনুষ্ঠিত হলো, যখন ইরানে নতুন করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

একদিকে হামলা অন্যদিকে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। এই আলোচনার বড় লক্ষ্য হলো ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা।

বিজ্ঞাপন

নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের নিউক্লিয়ার ম্যাটেরিয়ালস সিকিউরিটি প্রোগ্রামের ভাইস প্রেসিডেন্ট স্কট রোকার বলেন, বিশ্বজুড়ে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের ক্ষেত্রে এই গবেষণাগারের একটি ইতিহাস রয়েছে।

রোকার সিএনএনকে বলেন, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদে পরিচালনা, রূপান্তর এবং পরিবহনের জন্য তাদের দক্ষতা ও সক্ষমতা উভয়ই রয়েছে। তবে মাটির নিচে পুঁতে রাখা ইউরেনিয়ামের মজুত উদ্ধারের অভিজ্ঞতা মার্কিন যুক্তরাষ্ট্রে কারও নেই বলে জানান তিনি।

মার্কিন গোয়েন্দাদের পর্যালোচনা অনুযায়ী, ২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে চালানো মার্কিন হামলায় ইস্পহানে পারমাণবিক কমপ্লেক্সে থাকা তেহরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের একটি বড় অংশ মাটির নিচে চাপা পড়েছে, কিন্তু তা ধ্বংস হয়নি।

এই সফরের অর্থ এই নয় যে ইরানের সাথে একটি চুক্তি আসন্ন। তবে, রোকার একে ‘একটি উৎসাহব্যঞ্জক লক্ষণ’ বলে অভিহিত করেছেন। কারণ তিনি মনে করেন, ‘এই আলোচনার কোনো এক পর্যায়ে আমাদের মার্কিন সরকারের বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার প্রয়োজন ছিল।’

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সপ্তাহের শুরুতে বলেছিলেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা তবে প্রযুক্তিগত এবং এতে কয়েক মাস সময় লাগতে পারে।

এরাআগে, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের নিয়ন্ত্রণ নিতে চান বলে একাধিকবার জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

সূত্র: সিএনএন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...