ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ পরমাণু অস্ত্র তৈরির বিরোধী। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গণবিধ্বংসী অস্ত্র নিষিদ্ধ করেছেন বলে জানান তিনি। বলেন, এর স্পষ্ট অর্থ হলো তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। খবর মিডল ইস্ট মনিটরের।
পেজেশকিয়ান এমন সময় এসব কথা বললেন, যখন জেনেভায় পরোক্ষ আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র।
২০০০ সালের গোড়ার দিকে একটি ফতোয়া বা ধর্মীয় ডিক্রিতে পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ করেছিলেন খামেনি।
জেনেভা বৈঠকে উভয় পক্ষই কূটনৈতিক সমাধানে জোর দেবে বলে আশা করা হচ্ছে। যদিও ওয়াশিংটন ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বৃদ্ধি অব্যাহত রেখেছে ।
জেনেভায় যাওয়ার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেছিলেন, একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ এবং ন্যায়সংগত চুক্তি হাতের নাগালে রয়েছে। সেই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এবং পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার ত্যাগ করতে প্রস্তুত নয়।
এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিযোগ করেছিলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর দেশটি তার পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরুর চেষ্টা করছে। তিনি বলেন, ‘নীতিটি খুবই সহজ: ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারে না। যদি তারা পারমাণবিক অস্ত্র পুনর্নির্মাণের চেষ্টা করে, তাহলে তা আমাদের জন্য সমস্যা তৈরি করবে।’
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


২০২৫ সালে সবচেয়ে বেশি সাংবাদিক হত্যা করেছে ইসরাইল
ইরানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩ বিদেশি নাগরিক নিহত, গ্রেপ্তার ৮