আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতি

আমার দেশ অনলাইন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতি

কৃষ্ণসাগর উপকূলে রাশিয়ার তামান বন্দরে ড্রো হামলা চালিয়েছে ইউক্রেন। এতে বন্দরের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তামান বন্দরটি রাশিয়ার শস্য এবং জ্বালানি রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

রাতে একাধিক ড্রোন ব্যবহার করে এই আক্রমণ চালানো হয়, যার ফলে বন্দরে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ক্রাসনোদারের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাৎইয়েভ বলেছেন, ইউক্রেনের ড্রোন হামলায় বন্দরটির তেলের স্টোরেজ ব্যবস্থা, গুদাম এবং টার্মিনাল প্রায় ধ্বংস হয়ে গেছে। সেই সঙ্গে দু’জন আহতও হয়েছেন।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও অন্তত কয়েকটি ড্রোন সরাসরি বন্দরের কৌশলগত স্থাপনায় আঘাত হানে।

হামলার পরপরই বন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় কাজ করেছেন।

শনিবার দিবাগত রাতে তামান বন্দরের পাশপাশি কৃষ্ণ সাগরের তীরবর্তী পর্যটন শহর সোচি এবং আরেক শহর আনাপার ইউরোভকা গ্রামেও ড্রোন হামলা করেছে ইউক্রেন। তবে এখনও সেসব অঞ্চল থেকে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য আসেনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...