গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলার পর মানবাধিকার লঙ্ঘনে উসকানি দেওয়ার অভিযোগে ইসরাইলি মন্ত্রীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন। জুনে অনুষ্ঠেয় ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের আগে প্রস্তুত করা একটি খসড়ায় এ কথা বলা হয়েছে।
ইতালীয় সংবাদ সংস্থা আনসা মঙ্গলবার জানিয়েছে, খসড়াটিতে আন্তর্জাতিক জলসীমায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক করার পর এর যাত্রীদের সঙ্গে করা দুর্ব্যবহারের নিন্দা জানানো হয়েছে।
এই খসড়ায় মানবাধিকার লঙ্ঘনে উস্কানি দেওয়া চরমপন্থি মন্ত্রীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এই প্রস্তাব নিয়ে আলোচনা করছে ইইউ-এর ২৭টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা। শীর্ষ সম্মেলনের আগে এটি সংশোধন করা হতে পারে।
এই পদক্ষেপটি নেওয়া হয়েছে ফ্লোটিলা আটকের ঘটনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার পরিপ্রেক্ষিতে।
নৌবহরটির আয়োজকেরা অভিযোগ করেছেন যে, ইসরাইলি আটককেন্দ্রে থাকাকালীন বন্দিদের ওপর শারীরিক ও যৌন নির্যাতন, অবমাননাকর আচরণ এবং তাদের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত করা হয়েছে।
সূত্র: আনাদোলু
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


