আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট ৩৪ সন্ত্রাসী নিহত

আমার দেশ অনলাইন

পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট ৩৪ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর হামলায় ভারতীয় মদতপুষ্ট অন্তত ৩৪ সন্ত্রাসী নিহত হয়েছে। গত কয়েক দিন ধরে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সেনাবাহিনীর মিডিয়া শাখা এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানের লক্ষ্য ছিল ভারতীয় প্রক্সি বাহিনী ফিতনা আল-খারিজ এবং ফিতনা আল-হিন্দুস্তানকে নির্মূল করা।

বিজ্ঞাপন

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ২৪ ফেব্রুয়ারি খাইবার পাখতুনখোয়ায় চারটি পৃথক সংঘর্ষে ফিতনা আল-খারিজের ২৬ সন্ত্রাসী নিহত হয়। আর বেলুচিস্তানের সাম্বাজায় একটি অভিযানে ফিতনা আল-হিন্দুস্তানের আটসন্ত্রাসী নিহত হয়।

বিবৃতিতে বলা হয়, ‘নিহত একজনকে আফগান নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে।’

আইএসপিআর জানিয়েছে, লাক্কি মারওয়াত জেলায়ও অভিযান চালানো হয়েছে। তীব্র গুলিবিনিময়ের পর সেখানে তিন সন্ত্রাসী নিহত হয়।

একই সঙ্গে সেনাবাহিনীর মিডিয়া শাখা আরো জানায়, বান্নু জেলার নর্মি খেল এলাকায় দুটি পৃথক অভিযানে ১০ জন নিহত হয়। এছাড়া উত্তর ওয়াজিরিস্তানের মীর আলি জেলায় নিহত হয় ১২ জন। সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় বলেও জানায় আইএসপিআর।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...