ট্রাম্পের দেওয়া চুক্তির সংশোধনী প্রত্যাখ্যান ইরানের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ট্রাম্পের দেওয়া চুক্তির সংশোধনী প্রত্যাখ্যান ইরানের
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া খসড়া চুক্তির সংশোধনী প্রত্যাখ্যান করেছে ইরান। আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে, খসড়া সমঝোতা স্মারকে নতুন সংশোধনী প্রস্তাব দিয়েছে দেশটি।

সূত্রের বরাত দিয়ে তাসনিম জানিয়েছে, আলোচনা অব্যাহত থাকায় তেহরান প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির সর্বশেষ খসড়াটি সংশোধন করতে চায়।

বিজ্ঞাপন

সূত্রটি জোর দিয়ে বলেছে, ট্রাম্পের প্রস্তাবিত সংশোধনীগুলো ইরান গ্রহণ করেছে এমনটা ধরে নেওয়া উচিত নয়।

এর আগে দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন জানায়, যুদ্ধ বন্ধে প্রস্তাবিত শান্তিকাঠামোর একটি সংশোধিত সংস্করণ ইরানের কাছে পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন খসড়ায় আগের তুলনায় আরো কঠোর শর্ত রাখা হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...