গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের বিভিন্ন শহরে কয়েক শত ড্রোন ও কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, এ হামলায় মস্কোর বাহিনী মোট ৬৫৯টি ড্রোন ও ৪৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
এই ব্যাপক হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই রাতের হামলায় প্রাণ হারান।
বিজ্ঞাপন
তবে দেশটির আকাশ প্রতিরক্ষা ইউনিট ৬৩৬টি ড্রোন ও ৩১টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলেও জানানো হয়।
চার বছর ধরে চলা এই যুদ্ধে মস্কো প্রায় প্রতি রাতেই কয়েক শত ড্রোন হামলা চালাচ্ছে। জবাবে কিয়েভও নিয়মিত রাশিয়ার ভেতরে হামলা চালাচ্ছে।
এদিকে, ইউক্রেনের রাতের হামলায় রাশিয়ায় দুই শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সূত্র: এএফপি
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


লেবাননে ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত, জরুরি সহায়তার আহ্বান জাতিসংঘের