আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর

আমার দেশ অনলাইন

ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর

আকস্মিক ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) প্রাথমিক তথ্যে জানা যায়, সোমবার ভোর ৫টা ৩৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮।

বিজ্ঞাপন

ভূমিকম্পের সময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকলেও কম্পন টের পেয়ে আতঙ্কে অনেকেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে। একই সময়ে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামানেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, জম্মু-কাশ্মীরের ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বুদগাম জেলা। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে, যার অক্ষাংশ ৩৩ দশমিক ৯ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ ৭৪ দশমিক ৭৬ ডিগ্রি পূর্ব।

কেন্দ্রস্থল থেকে চরার-ই-শরিফের দূরত্ব প্রায় ৪ কিলোমিটার দক্ষিণে, পুলওয়ামা ১৩ কিলোমিটার পূর্বে এবং রাজধানী শ্রীনগর প্রায় ২১ কিলোমিটার দূরে অবস্থিত। এসব এলাকার পাশাপাশি শোপিয়ান ও আশপাশের অঞ্চলগুলোতেও কম্পন অনুভূত হয়।

সর্বশেষ খবর অনুযায়ী, এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন