আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের কুর্দিস্তানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় নিহত ১১২

আমার দেশ অনলাইন

ইরানের কুর্দিস্তানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় নিহত ১১২

ইরানের কুর্দিস্তান প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১১২ জন নিহত হয়েছে। কুর্দিস্তান প্রাদেশিক জরুরি বিভাগের প্রধান বলেছেন, হামলায় আহত হয়েছে কমপক্ষে ৯৬৯ জন । বার্তা সংস্থা তাসনিম এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে আতহ ২৭ জন হাসপাতালের সাধারণ ওয়ার্ডে ভর্তি এবং পাঁচজন আইসিইউতে রয়েছে।

বিজ্ঞাপন

২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় ইরানে প্রায় ১ হাজার ৪৫০ জন নিহত হয়েছে। অন্যদিকে দক্ষিণ লেবাননের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলি হামলায় নিহত হয়েছে ১২ জন চিকিৎসক। লেবাননে ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৭৭৩ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১০৩ জন শিশু।

সূত্র: আল জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন