গিনিতে স্বর্ণের খনি ধসে ১১ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

গিনিতে স্বর্ণের খনি ধসে ১১ জনের মৃত্যু

গিনিতে একটি স্বর্ণের খনি ধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আরো কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। গত সোমবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলে একটি স্বর্ণের খনিতে এ দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

পশ্চিম আফ্রিকার এই দেশে স্বর্ণের সন্ধানে খনিশ্রমিকেরা কোনো ধরনের সুরক্ষা ছাড়াই বড় ধরনের ঝুঁকি নিয়ে কাজ করেন।

বিজ্ঞাপন

স্থানীয় রেডক্রসের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘১১ জন মারা গেছেন, চারজন আহত হয়েছেন এবং কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন।’

তিনি আরো জানান, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিত বা মৃতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

স্থানীয় এক কর্মকর্তা এএফপিকে বলেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। ভারি বৃষ্টি ও পর্যাপ্ত সরঞ্জামের অভাবে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে।

উদ্ধার কার্যক্রম সহজ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ ঘটনাস্থলের চারপাশে নিরাপত্তা বলয় জোরদার করেছে।

সূত্র: বিএসএস

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন