মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের একটি বিলাসবহুল রিসোর্ট প্রকল্পের বিরুদ্ধে আলবেনিয়ার রাজধানী তিরানায় বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। বুধবার বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী এডি রামার কার্যালয়ের বাইরে জড়ো হন।
তাদের বিক্ষোভ সমাবেশ শহরের অন্যতম প্রধান একটি রাজপথ ধরে প্রায় আধা মাইল পর্যন্ত বিস্তৃত ছিল। বিক্ষোভকারীদের হাতে ছিল ‘আলবেনিয়া বিক্রির জন্য নয়’ লেখা প্লাকার্ড।
প্রায় ৫ দশমিক ৮ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিতব্য এই প্রকল্প বলকান দেশটিতে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। কারণ এটি ফ্লেমিঙ্গো, সিল এবং সামুদ্রিক কচ্ছপের ডিম পাড়ার স্থানসহ একটি সংরক্ষিত জলাভূমির কাছে অবস্থিত।
এই প্রকল্প ঘিরে স্বচ্ছতার অভাব নিয়েও সমালোচকেরা উদ্বেগ প্রকাশ করেছেন।
বিক্ষোভকারী লিয়ান্ড লাকরোরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘গত ৩৫ বছর ধরে আলবেনিয়ায় যা ঘটে আসছে, এটি তার উৎকৃষ্ট উদাহরণ। কিন্তু আর নয়।’
দক্ষিণ উপকূলের জভেরনেক গ্রামে রিসোর্টটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেখান থেকেই এই বিক্ষোভের সূত্রপাত হয়। এই বিক্ষোভকে ‘ফ্ল্যামিঙ্গো বিপ্লব’ নাম দেওয়া হয়েছে। এই এলাকার সংরক্ষিত জলাভূমিটি পরিযায়ী পাখিদের বিশ্রামস্থল।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



আফগানিস্তানে নারীদের বিক্ষোভে গুলি, নিহত ২