আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আলবেনিয়ায় সরকারবিরোধী সহিংস বিক্ষোভ, আহত ১৬

আমার দেশ অনলাইন

আলবেনিয়ায় সরকারবিরোধী সহিংস বিক্ষোভ, আহত ১৬

আলবেনিয়ার রাজধানী তিরানায় সরকারবিরোধী বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগ দাবি করছেন বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ১৩ জন। খবর আল জাজিরার।

মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে বিক্ষোভকারীদের ওপর জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। অন্যদিকে বিক্ষোভকারীরা পুলিশের দিকে মোলোটভ ককটেল ছুড়ে মারে। আলবেনিয়ার সংসদ ভবনের কাছেও সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সাম্প্রতিক মাসগুলোতে আলবেনিয়ায় ধারাবাহিকভাবে সরকারবিরোধী বিক্ষোভ হচ্ছে। নভেম্বর মাস থেকে দেশটিতে রাজনৈতিক অসন্তোষ তৈরি হয়েছে। ওই সময় প্রসিকিউটররা উপপ্রধানমন্ত্রী বেলিন্ডা বাল্লুকুর বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আনেন।

বিক্ষোভকারীরা বলছেন, তারা রামা ও বাল্লুকু উভয়েরই পদত্যাগ চান। তারা সংসদের কাছে বাল্লুকুর দায়মুক্তি স্থগিত করারও দাবি জানিয়েছেন, যাতে তিনি বিচারের মুখোমুখি হতে পারেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন