অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় যুদ্ধবিরতি চালু হয়েছে গত বছরের ১০ অক্টোবর। দুই বছরের তীব্র আগ্রাসনের পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধ বন্ধের ঘোষণা দেয় ইসরাইল। কিন্তু যুদ্ধবিরতি সত্ত্বেও গাজার অধিবাসী ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।
রোববার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছে। এ নিয়ে যুদ্ধবিরতির পর চার মাসে ৬১৪ জন নিহত ও ১ হাজার ৬৪৩ জন আহত হয়েছে। এই সময়ের মধ্যে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে ৭২৬ লাশ।
সব মিলিয়ে ২০২৩ সালের ৭২ অক্টোবর থেকে ইসরাইলি আগ্রাসনে গাজায় মোট ৭২ হাজার ৭২ জন নিহত এবং ১ লাখ ৭১ হাজার ৭৪১ জন আহত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো জানানো হয়, ইসরাইলি হামলায় নিহতদের বিশাল সংখ্যার এক অংশ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
আল জাজিরার খবরে বলা হয়, শনিবার ইসরাইলি হামলায় উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একজন এবং দক্ষিণে খান ইউনুসের কাছে কিজান আন-নাজ্জার গ্রামে একজন নিহত হয়েছেন।
রোববার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয়, ইসরাইলি সেনাদের গুলিতে উত্তর গাজার বাইত লাহিয়ায় এক নারী নিহত হয়েছেন।
ওয়াফার খবরে আরো জানানো হয়, ইসরাইলি বাহিনী গাজা শহর, আল-বুরেইজ শরণার্থী শিবির, রাফাহ ও খান ইউনুস লক্ষ্য করে প্রচণ্ড বোমাবর্ষণ ও গুলি নিক্ষেপ করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ট্রাম্পের ভাসমান হাসপাতাল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান গ্রিনল্যান্ডের
যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ের আঘাত, নিউইয়র্ক সিটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা