ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যত দিন হিজবুল্লাহ নিরস্ত্র না হবে, তত দিন দক্ষিণ লেবাননে অবস্থান করবে তাদের সামরিক বাহিনী। যদিও ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে কয়েক মাস ধরে চলা লড়াই বন্ধের লক্ষ্যে একটি ত্রিপক্ষীয় কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে বৈরুত ও তেলআবিব।
তিনি এই কাঠামোগত সমঝোতাকে ইরানের জন্য একটি বড় আঘাত হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, তেহরান দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারে বাধ্য করতে চেয়েছিল।
এর আগে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আয়োজিত পাঁচ দফা আলোচনার পর ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ত্রিপক্ষীয় কাঠামোগত সমঝোতায় পৌঁছাতে সম্মত হয় লেবানন ও ইসরাইল।
চুক্তি স্বাক্ষরের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, এটি শুরুরও শুরু। পরবর্তীতে এক লিখিত বিবৃতিতে তিনি জানান, জাতিসংঘের সমন্বয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য যুক্তরাষ্ট্র ১০০ মিলিয়ন ডলার মানবিক সহায়তা দেবে। এ ছাড়া লেবাননের সামরিক বাহিনীকে সহায়তার জন্য ট্রাম্প প্রশাসন ৩০ মিলিয়ন ডলার দেবে।
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের