ইসরাইলের বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরু ইরানের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইসরাইলের বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরু ইরানের

ইসরাইলের বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরু করার ঘোষণা দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তাদের মহাকাশ বাহিনী ইসরাইলের নেভাতিম ও তেল নফ বিমান ঘাঁটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

বার্তা সংস্থা মেহেরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন নাসরের’ আওতায় আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের যোদ্ধারা ইসরাইলের সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দুটি বিমান ঘাঁটি নেভাতিম ও তেল নফের প্রধান কেন্দ্রগুলোতে হামলা চালাচ্ছে।

বিজ্ঞাপন

আইআরজিসির জনসংযোগ দপ্তর জানিয়েছে, ১২ দিনের যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধার অংশ হিসেবে সোমবার সকালে ‘ইয়া হায়দার কারার’ সাংকেতিক নামে এই অভিযান শুরু হয়।

ইরানের রাডার স্থাপনায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলার সরাসরি জবাবে এই অভিযান চালানো হয়েছে বলেও উল্লেখ করে তারা।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা রেখে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স নেভাতিম এবং তেল নফের কৌশলগত বিমান ঘাঁটির গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ‘অপারেশন নাসর’ শুরু করেছে।

বিবৃতিতে কোরআনের একটি আয়াতকে উদ্ধৃত করা হয়েছে। আয়াতে বলা হয়েছে, আর যারা আক্রান্ত হয়েছে তাদের অস্ত্র হাতে তুলে নেওয়ার অধিকার রয়েছে। কারণ তারে ওপর অন্যায় করা হয়েছে। আল্লাহ তাদের সাহায্য করবেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, শত্রুপক্ষের যেকোনো হামলার জবাব দিতে আইআরজিসির সব যোদ্ধা ও আভিযানিক দল সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:
এলাকার খবর
Loading...