ইরানে শনিবার থেকে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। এ হামলার ভিডিও প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।
সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করা ফুটেজে দেখা যায়, রণতরি থেকে উড়ে যাচ্ছে যুদ্ধবিমান। সেই সঙ্গে ডেস্ট্রয়ারগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর ফুটেজও প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, মার্কিন বাহিনী একের পর এক প্রচণ্ড শক্তিতে আঘাত করে যাচ্ছে।

পাল্টা হামলা না চালাতে ইরানকে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এর আগে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় ইরান। এর প্রতিক্রিয়ায় নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘পাল্টা হামলা না করাই তাদের জন্য ভালো হবে। যদি তারা তা করে, তাহলে আমরা এমন শক্তি দিয়ে আঘাত করব, যা আগে কখনো দেখা যায়নি!’
The Iranian regime was warned. CENTCOM is now delivering swift and decisive action as directed. pic.twitter.com/nNDoDexH6g
— U.S. Central Command (@CENTCOM) March 1, 2026
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

