ইসরাইলের গণহত্যায় নীরব থাকায় মোদি সরকারকে তুলোধুনো করল কংগ্রেস

আমার দেশ অনলাইন

ইসরাইলের গণহত্যায় নীরব থাকায় মোদি সরকারকে তুলোধুনো করল কংগ্রেস

গাজায় ইসরাইলের অব্যাহত গণহত্যা এবং লেবাননে ব্যাপক হামলার বিষয়ে নীরব থাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করেছে কংগ্রেস। তারা বলছে, মোদি ও তার সরকার ‘খুনি ইসরাইলি সরকারের’ প্রতি যতটা সংহতি দেখিয়েছে, অন্য কোনো সরকার তা দেখায়নি। মোদির এই আচরণকে কাপুরুষতা হিসেবে আখ্যায়িত করেছে কংগ্রেস।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ আরো অভিযোগ করেন, মোদি সরকার ঐতিহ্যবাহী ভারতীয় নীতি ও অবস্থানসহ সব মানবিক মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

বিজ্ঞাপন

সামাজিক মাধ্যম এক্সে রমেশ লেখেন, ‘গাজায় ইসরাইলের অব্যাহত গণহত্যা এবং লেবাননে তাদের ব্যাপক বোমাবর্ষণের বিষয়ে প্রধানমন্ত্রীর নীরবতায় তার ‘নৈতিক কাপুরুষতা’ প্রকাশ পেয়েছে। অধিকৃত পশ্চিম তীরে লাখ লাখ ফিলিস্তিনির সম্পদ কেড়ে নেওয়া এবং বাস্তুচ্যুতির বিষয়েও তিনি পুরোপুরি নীরব রয়েছেন।’

কংগ্রেসের এই নেতা বলেন, ‘মোদি সরকারের মতো ‘খুনি ইসরাইলি সরকারের’ প্রতি এতটা সংহতি আর কোনো সরকার দেখায়নি।’

গত মার্চে কংগ্রেস দাবি করেছিল যে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের আড়ালে ইসরাইল তার ‘বৃহত্তর ইসরাইল’ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে, যা একটি ফিলিস্তিনি রাষ্ট্রের সব আশা শেষ করে দিচ্ছে। পশ্চিম তীরে ইসরাইলের কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার না হওয়ায় প্রধানমন্ত্রী মোদির তীব্র সমালোচনাও করেছিল দলটি ।

সূত্র: দ্য ইকোনমিকস টাইমস

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...