ইসরাইলের তুলনায় হামাসকে সমর্থন করে যুক্তরাষ্ট্রের জেন-জি বা জেড প্রজন্মের ৬০ শতাংশ তরুণ। দ্য হ্যারিস পোল পরিচালিত এক অনলাইন জরিপের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়, জরিপে উত্তরদাতাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, ইসরাইল ও হামাসের মধ্যে তারা কাকে সমর্থন করেন?
এই সপ্তাহে প্রকাশিত জরিপ অনুসারে, ১৮ থেকে ২৪ বছর বয়সী ৬০ শতাংশ তরুণ ইসরাইল নয়, বরং হামাসের প্রতি সমর্থন প্রকাশ করেছেন।
প্রতিবেদন অনুযায়ী ২৫-৩৪ বছর বয়সী ৬৫ শতাংশ, ৩৫-৪৪ বছর বয়সী ৭০ শতাংশ, ৪৫-৫৪ বছর বয়সী ৭৪ শতাংশ, ৫৫-৬৪ বছর বয়সী ৮৪ শতাংশ এবং ৬৫ এবং তার বেশি বয়সী ৮৯ শতাংশ ইসরাইলের সমর্থক।
জরিপে আরো দেখা যায়, গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে কিনা সে বিষয়ে ভোটাররা সমানভাবে বিভক্ত, অর্থাৎ পক্ষে-বিপক্ষে ৫০-৫০ ভোট পড়েছে।
গত ২০ থেকে ২১ আগস্টের মধ্যে জড়িপ চালায় দ্য হ্যারিস পোল। ইসরাইলের বিষয়ে মার্কিন জনমতের পরিবর্তনের বিষয়টিই উঠে এসেছে এই জরিপে।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় প্রায় ৬৩ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে উপত্যকাজুড়ে।
গত নভেম্বরে, আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


হামাসের সামরিক মুখপাত্র আবু উবাইদা নিহত, দাবি ইসরাইলের
গাজা সিটিতে ইসরাইলের হামলা আরো জোরদার, নিহত ৭৮