বিশ্ববাজারে তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ

আমার দেশ অনলাইন

বিশ্ববাজারে তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ
ছবি: সংগৃহীত।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি অবরোধ আরোপের প্রস্তুতি নিচ্ছে-এমন খবরে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। বুধবার ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ১২২ ডলার ছাড়িয়ে যায়, যা ২০২২ সালের পর সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা থমকে যাওয়া এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় তেলের দামে এ উর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। একদিনে প্রায় ১০ শতাংশ বৃদ্ধির ফলে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এটি ১২২ ডলার ছাড়িয়ে যাওয়ার পর প্রায় ১২০ ডলারে স্থির হয়। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর ব্রেন্ট তেলের দাম আর কখনো ১২০ ডলার অতিক্রম করেনি।

বিজ্ঞাপন

ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, ইরান চাপে ফেলতে দেশটির বন্দরগুলোয় চলমান অবরোধ দীর্ঘায়িত করার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। জবাবে ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বাধা দিয়ে যাবে তারা।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন