আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের দুই ইস্পাত কারখানায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা

আমার দেশ অনলাইন

ইরানের দুই ইস্পাত কারখানায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা

চলমান উত্তেজনার মধ্যে ইরানের অন্যতম কৌশলগত ও বৃহত্তম ইস্পাত কারখানা খুজেস্তান ও মোবারাকেহতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি শুক্রবার এ কথা জানায়।

জরুরি ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। প্রাদেশিক গভর্নর মেহদি জামালিনেজাদের বরাত দিয়ে ইরানের আইআরআইবি নিউজ এজেন্সি জানিয়েছে, ইস্পাহানে এই হামলায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে।

বিজ্ঞাপন

ইসরাইল শুক্রবার ইরানের দুটি বৃহত্তম ইস্পাত কারখানা, একটি বিদ্যুৎ কেন্দ্র এবং বেসামরিক পারমাণবিক স্থাপনাসহ প্রধান অবকাঠামোয় হামলা চালায়। ইরান বলছে, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের দেওয়া কূটনৈতিক সময়সীমার পরিপন্থি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন, ইসরাইলের অপরাধের জন্য তেহরান ‘চড়া মূল্য’ আদায় করবে।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর যৌথ হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা অব্যাহত রয়েছে। হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ ১ হাজার ৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

তেহরান পাল্টা জবাবে ইসরাইল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এতে হতাহতের পাশাপাশি অবকাঠামোগত ক্ষতিও হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন