আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান ভারত ও আরব দেশগুলোর

আমার দেশ অনলাইন

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান ভারত ও আরব দেশগুলোর
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

একটি স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছে ভারত ও আরব দেশগুলো। শনিবার নয়াদিল্লিতে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের যৌথ সভাপতিত্বে দ্বিতীয় ভারত-আরব পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ আহ্বান জানানো হয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

১০ বছর বিরতির পর অনুষ্ঠিত এই বৈঠকে যোগ দেন আরব দেশগুলোর শীর্ষ কূটনীতিকেরা এবং আরব লীগের মহাসচিব। বৈঠক শেষে ‘দিল্লি ঘোষণাপত্রে’ বলা হয়, ‘আন্তর্জাতিক আইন, জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাব এবং আরব শান্তি উদ্যোগের আলোকে মধ্যপ্রাচ্যে একটি ন্যায্য, বিস্তৃত এবং স্থায়ী শান্তি অর্জনের জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে দেশগুলো।’

বিজ্ঞাপন

ঘোষণাপত্রে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে ইসরাইলের সঙ্গে পাশাপাশি শান্তিতে বসবাসকারী একটি সার্বভৌম, স্বাধীন ও কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্রের আহ্বান জানানো হয়। সেই সঙ্গে ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকারের অনুশীলনের প্রতিও সমর্থন দিয়েছেন শীর্ষ কূটনীতিকেরা।’

২০২৫ সালের শার্ম আল-শেখ শান্তি শীর্ষ সম্মেলনে করা যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানান তারা। সেই সঙ্গে চুক্তির শর্ত মেনে চলার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

ঘোষণাপত্রে আরো বলা হয়, ‘তারা সমগ্র উপত্যকায় মানবিক ও ত্রাণসহায়তার জন্য পর্যাপ্ত, টেকসই ও বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর আরো জোর দিয়েছে।’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...