পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকতে রাজি ইরান: ট্রাম্প

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকতে রাজি ইরান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান শুধু পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত থাকতেই নয়, বরং তা কেনা থেকেও বিরত থাকতে সম্মত হয়েছে। তিনি একে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনার একটি প্রধান সাফল্য হিসেবে বর্ণনা করেছেন।

সমর্থকদের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প বলেন, চুক্তির আগের খসড়ায় ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়টি ছিল, তবে অস্ত্র কেনার ওপর কোনো স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল না।

বিজ্ঞাপন

ট্রাম্পের ভাষায়, ‘তাদের একটি ধারা ছিল যে তারা অস্ত্র তৈরি করবে না। আমি বললাম, ‘কেনার বিষয়টি কী হবে?’

তিনি আরো বলেন, ‘দুই দিন পর তারা সেটিতেও সম্মত হয়েছে। আমরা যা চেয়েছিলাম, সবই পেয়েছি।’

তবে সম্ভাব্য এই চুক্তির বিস্তারিত বিষয়ে ইরান এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য বা নিশ্চিতকরণ দেয়নি।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...