লন্ডনে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ, গ্রেপ্তার শতাধিক

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

লন্ডনে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ, গ্রেপ্তার শতাধিক
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। ফিলিস্তিনপন্থি সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর সঙ্গে যুক্ত চারজনের বিরুদ্ধে সাজা ঘোষণার সময় উলউইচ ক্রাউন কোর্টের বাইরে থেকে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

দক্ষিণ-পূর্ব লন্ডনের এই আদালতের বাইরে ‘জীবন বাঁচানো সন্ত্রাসবাদ নয়’ এবং ‘আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি’ লেখা প্লাকার্ড হাতে জড়ো হন বিক্ষোভকারীরা।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, একটি নিষিদ্ধ সংগঠনকে সমর্থন করায় সন্ত্রাসবিরোধী আইনের আওতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যের হাইকোর্ট ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর ওপর নিষেধাজ্ঞাকে বেআইনি ঘোষণা করে। এরপর থেকে সংগঠনটির আইনি মর্যাদা নিয়ে চলমান বিতর্কের মধ্যেই এই গ্রেপ্তারের ঘটনা ঘটল। যদিও সরকার পরবর্তী কার্যক্রমের অপেক্ষায় নিষেধাজ্ঞা এখনো বহাল রেখেছে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...