ইবোলা ভাইরাসের ভ্যাকসিন তৈরির দাবি রাশিয়ার

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইবোলা ভাইরাসের ভ্যাকসিন তৈরির দাবি রাশিয়ার

ইবোলা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছে রাশিয়া। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি) এবং প্রতিবেশী উগান্ডায় ইবোলার প্রাদুর্ভাব নিয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক উদ্বেগের মধ্যে এই খবরটি এলো। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেছেন, এই ভ্যাকসিনটি বিরল বুন্দিবুগিও স্ট্রেইনের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে, যার জন্য বর্তমানে কোনো অনুমোদিত ভ্যাকসিন বা নির্দিষ্ট চিকিৎসা নেই।

যদিও রাশিয়ার ভ্যাকসিনের এই ঘোষণা বিশ্বব্যাপী আশা জাগিয়েছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ভ্যাকসিনটিকে ব্যাপক ব্যবহারের জন্য নিরাপদ ও কার্যকর বলে বিবেচনা করার আগে মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য, পিয়ার-রিভিউড প্রকাশনা এবং নিয়ন্ত্রক পর্যালোচনা অপরিহার্য।

বিজ্ঞাপন

বুন্দিবুগিও স্ট্রেইনটি কম পরিচিত ইবোলা ভাইরাসের ধরনগুলোর মধ্যে অন্যতম, কিন্তু এটি অত্যন্ত বিপজ্জনক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুন্দিবুগিও ইবোলা ভাইরাসের জন্য বিশেষভাবে তৈরি কোনো অনুমোদিত ভ্যাকসিন বা চিকিৎসা বর্তমানে নেই।

সূত্র: এনডিটিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...