যুক্তরাষ্ট্রের ২১ সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের হামলা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের ২১ সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের হামলা
ছবি: সংগৃহীত

বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আইআরজিসি বুধবার ভোরে জানায়, এই অঞ্চলের বিমান ও নৌঘাঁটিসহ ২১টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এই অভিযানকে দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবে আখ্যা দিয়েছে তারা।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি অঙ্গীকার জানায়, মার্কিন সামরিক অভিযান অব্যাহত থাকলে তারা আরো কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে।

বিজ্ঞাপন

দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি।

সেই সঙ্গে বিপ্লবী বাহিনী কুয়েতের আলি আল সালেম বিমান ঘাঁটিতেও ড্রোন হামলা চালিয়েছে।

কুয়েতের সামরিক বাহিনী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে হামলা প্রতিহত করেছে।

দক্ষিণ ইরানের জাস্ক, সিরিক, কেশম দ্বীপসহ বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের ব্যাপক ও সুনির্দিষ্ট হামলার পর উত্তেজনা বাড়ে। যুক্তরাষ্ট্র একটি টেলিযোগাযোগ টাওয়ারসহ ইরানের ২০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, জর্ডানের বিমানঘাঁটিতে দূরপাল্লাটর এফ-৩৫ হ্যাঙ্গারসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা হয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...