মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরি

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরি
ছবি: বিবিসি

মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে। রণতরিটি ইউএস সেন্ট্রাল কমান্ডের দায়িত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে সেন্ট্রাল কমান্ড একটি ছবি শেয়ার করেছে। এতে দেখা যায়, নিমিটজ শ্রেণির সুপারক্যারিয়ারটি ভারত মহাসাগরে চলাচল করছে।

বিজ্ঞাপন

এটা স্পষ্ট নয় যে, রণতরিটি এই অঞ্চলে আগে থেকে অবস্থান করা জাহাজগুলোর সঙ্গে যোগ দেবে, নাকি কোনো একটি জাহাজের পরিবর্তে যাচ্ছে।

সেন্টকম জানায়, বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, মার্কিন পঞ্চম নৌবহরের সামুদ্রিক নিরাপত্তায় সহায়তা করার জন্য লোহিতসাগরে তার কার্যক্রম অব্যাহত রেখেছে।

সূত্র: বিবিসি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন