আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ইরাক থেকে ড্রোন হামলা

আমার দেশ অনলাইন

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ইরাক থেকে ড্রোন হামলা

প্রতিবেশী ইরাক থেকে সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালনো হয়েছে। সিরিয়ার সহকারী প্রতিরক্ষামন্ত্রী সিপান হামো এ কথা জানিয়েছেন। তবে হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘আজ সকালে আমাদের ভূখণ্ডে অবস্থিত কাসরাকের মার্কিন ঘাঁটিতে ইরাকের ভূখণ্ড থেকে উৎক্ষেপিত চারটি ড্রোন হামলা চালানো হয়।’

বিজ্ঞাপন

তিনি আরো যোগ করেন, ‘কোনো হতাহত ছাড়াই ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা এর জন্য ইরাককে দায়ী করছি এবং আমাদের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ এ ধরনের হামলার পুনরাবৃত্তি রোধ করতে তাদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

এই হামলার এক দিন আগে সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছিল, তারা ইরাক থেকে চালানো আরেকটি ড্রোন হামলা প্রতিহত করেছে। হামলাটি দক্ষিণ-পূর্বের আল-তানফ ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছিল, যেখানে আগে মার্কিন বাহিনী অবস্থান করত।

সূত্র: দ্য গার্ডিয়ান

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...