ভেনেজুয়েলায় শিগগিরই সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: রুবিও

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ভেনেজুয়েলায় শিগগিরই সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: রুবিও
ছবি: বার্তা সংস্থা তাস

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুলোয় শিগগিরই উদ্ধারকারী দল ও সহায়তা পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার ভোরে সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে একথা জানান।

পোস্টে তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্র শিগগিরই ভেনেজুয়েলায় অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা সরঞ্জাম এবং মানবিক সহায়তা পাঠাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

রুবিও বলেন, ‘বিধ্বংসী ভূমিকম্পের পর ভেনেজুয়েলার জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে যুক্তরাষ্ট্র ।’

তিনি আরো বলেন, ‘যারা প্রিয়জন হারিয়েছেন, যারা আহত হয়েছেন এবং এই দুর্যোগ পরবর্তী সময়ে অক্লান্তভাবে কাজ করে যাওয়া সাহসী উদ্ধারকর্মীদের প্রতি আমাদের গভীর সহানুভূতি রইল।’

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন