আরবসাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া

আমার দেশ অনলাইন

আরবসাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই আরবসাগরে নৌ মহড়া চালিয়েছে চীন ও পাকিস্তান। সাত দিনের এই নৌ মহড়া শেষ হয় বুধবার। এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল দুই দেশের নৌবাহিনীর মধ্যে সমন্বয় ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করা।

পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, ‘আন্তঃকার্যক্ষমতা ও সামুদ্রিক সহযোগিতা’ জোরদারের লক্ষ্যে আয়োজিত ‘সি গার্ডিয়ান-৪’ মহড়ায় করাচিতে পাঁচ দিনের বন্দর পর্ব এবং উত্তর আরবসাগরে দুই দিনের সমুদ্র পর্ব অন্তর্ভুক্ত ছিল।

সমুদ্র পর্বে বহুমাত্রীয় হুমকির বিরুদ্ধে বিমান প্রতিরক্ষা মহড়া, পাকিস্তান নৌবাহিনীর একটি সাবমেরিনের সঙ্গে অভিযান, প্রচলিত নৌযুদ্ধ অনুশীলন এবং অভিযানগত ও কৌশলগত সমন্বয় বাড়ানোর জন্য সরাসরি গোলাবর্ষণ অন্তর্ভুক্ত ছিল।

বিবৃতিতে বলা হয়, ‘আরবসাগরে একটি সমন্বিত টহলের মাধ্যমে মহড়াটি শেষ হয়েছে, যা আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি উভয় নৌবাহিনীর অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছে।’

সূত্র: আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন