আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানে বেসামরিক ব্যক্তিদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

ইরানে বেসামরিক ব্যক্তিদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত।

ইরান সামরিক উদ্দেশ্যে ব্যবহার করে এমন স্থাপনাগুলোর ভেতরে ও বাইরে অবস্থানকারী বেসামরিকদের নিরাপত্তার ‘গ্যারান্টি দিতে পারবে না’বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব অবস্থান বৈধ সামরিক লক্ষ্যস্থল হতে পারে বলে সতর্ক করেছে তারা। খবর সৌদি গেজেটের।

বিজ্ঞাপন

রোববার সামাজিক মাধ্যম এক্সে সেন্টকম জানায়, ইরানের কর্তৃপক্ষ সামরিক অভিযান চালাতে ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকাগুলো ব্যবহার করছে।

ইস্পাহান, শিরাজ ও দেজফুলের মতো শহরগুলো ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো একমুখী হামলা চালাতে ব্যবহার করা হচ্ছে।

এ ধরনের অনুশীলন বেসামরিকদের বিপন্ন করবে বলে সতর্ক করেছে সেন্টকম। তারা বলেছে, সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত স্থানগুলো সুরক্ষিত মর্যাদা হারাবে আর আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ সামরিক লক্ষ্যস্থলে পরিণত হবে।

সেন্টকম ইরানি কর্তৃপক্ষকে অভিযুক্ত করে বলেছে, তারা জেনেশুনে বেসামরিকদের জীবন ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। ইরানের বেসামরিকদের বাড়িতে অবস্থান করার আহ্বান জানিয়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন এই কমান্ড।

বিবৃতিতে সেন্টকম বলেছে, ইরানি বাহিনী বেসামরিক বিমানবন্দর, হোটেল ও আবাসিক এলাকাগুলোতে ইচ্ছাকৃতভাবে নির্বিচার হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যজুড়ে নিরাপরাধ লোকজনের নিরাপত্তাকে বিপন্ন করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...