আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মার্কিন রণতরিকে সহায়তাকারীদের হামলার হুমকি ইরানের

আমার দেশ অনলাইন

মার্কিন রণতরিকে সহায়তাকারীদের হামলার হুমকি ইরানের

মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ড সহায়তা বা পরিষেবা প্রদানকারী কেন্দ্রগুলোতে হামলার হুমকি দিয়েছে ইরান। রোববার ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র বলেন, লোহিতসাগরে বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডের উপস্থিতি ইরানের জন্য হুমকিস্বরূপ।

তিনি সতর্ক করে বলেন, লোহিতসাগরে মার্কিন বিমানবাহী জাহাজের জন্য কারিগরি সহায়তা বা পরিষেবা প্রদানকারী কেন্দ্রগুলোকে ইরানের হামলার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে।

বিজ্ঞাপন

খাতাম আল-আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তর হলো ইরানি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অধীন একটি শাখা। এর দায়িত্ব বিভিন্ন ইরানি সামরিক ইউনিটের সঙ্গে জড়িত অভিযানের পরিকল্পনা ও ব্যবস্থা করা।

২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন