যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা উদ্বেগজনকহারে বেড়ে যাওয়ায় কঠোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। শিক্ষার্থীদের সতর্কবার্তা পাঠিয়ে জানানো হয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তারা যুক্তরাজ্য ত্যাগ না করলে, জোর করে দেশে ফেরত পাঠানো হবে। খবর বিবিসির।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষার্থী ভিসায় বৈধভাবে যুক্তরাজ্যে আসা অনেক শিক্ষার্থী ভিসার মেয়াদ শেষ হওয়ার পর আশ্রয় প্রার্থনা করছেন। এ প্রবণতাকে ‘উদ্বেগজনক’ বলে বর্ণনা করা হয়েছে।
এই পদক্ষেপের অংশ হিসেবে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মোবাইল ফোন ও ই-মেইলে এ বিষয়ে বার্তা পাঠানো হচ্ছে। ভিসার মেয়াদ শেষ হতে যাচ্ছে, এমন ১০ হাজার শিক্ষার্থীকে টেক্সট ও ই-মেইল পাঠানো হয়েছে।
টেক্সট ও ইমেলের মাধ্যমে প্রায় এক লাখ ৩০ হাজার শিক্ষার্থী ও তাদের পরিবারের সাথে সক্রিয়ভাবে যোগাযোগ করবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, জুন পর্যন্ত এক বছরে মোট আশ্রয় আবেদনকারীর প্রায় ১৩ শতাংশ ছিলেন আন্তর্জাতিক শিক্ষার্থী। এদের মধ্যে পাকিস্তানের শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ, এরপর যথাক্রমে রয়েছেন ভারত, বাংলাদেশ ও নাইজেরিয়ার শিক্ষার্থীরা।
যদিও আশ্রয়ের জন্য আবেদনকারী শিক্ষার্থী ভিসাধারীর সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে, এ সংখ্যা ২০২০ সালের তুলনায় প্রায় ছয় গুণ বেশি।
ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও কতজন শিক্ষার্থী আবেদন করেছেন, তার সংখ্যা স্বরাষ্ট্র দপ্তর আলাদা করে জানায়নি।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


যুক্তরাজ্যে শিশু-কিশোরদের জন্য নিষিদ্ধ হচ্ছে এনার্জি ড্রিংক
গাজা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের দ্বিমুখী নীতির সমালোচনা