আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাহরাইনে ইসরাইলি দূতাবাসে ইরানের হামলা

আমার দেশ অনলাইন

বাহরাইনে ইসরাইলি দূতাবাসে ইরানের হামলা

বাহরাইনের মানামায় ইসরাইলি দূতাবাসে হামলা চালিয়েছে ইরান। ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে, বাহরাইনের রাজধানী মানামায় রাতে ফিন্যান্সিয়াল হারবার টাওয়ার বাণিজ্যিক কমপ্লেক্সে হামলা চালানো হয়।

আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানায়, কমপ্লেক্সটিতে হামলা চালানো হয়েছে, কারণ এখানে ইসরেইলি দূতাবাস ছিল।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কমপ্লেক্সের আশপাশে একটি ইরানি ড্রোন ভূপাতিত ধ্বংস করা হয়েছে।

কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) প্রায় পুরো অঞ্চলেই হামলা চালিয়েছে তেহরান। তবে বেশির ভাগ হামলাই প্রতিহত করা হয়েছে।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা প্রিন্স সুলতান বিমান ঘাঁটির দিকে অগ্রসর হওয়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, যা গত কয়েক দিনের মধ্যে দ্বিতীয় হামলার ঘটনা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...