আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আইসিজেতে ইসরাইলের পাশ থেকে সরে দাঁড়াল জার্মানি

আমার দেশ অনলাইন

আইসিজেতে ইসরাইলের পাশ থেকে সরে দাঁড়াল জার্মানি

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাজা গণহত্যা মামলায় ইসরাইলের পক্ষে অবস্থান নেওয়া থেকে সরে এসেছে জার্মানি। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, বার্লিন হেগের এই মামলায় ইসরাইলের পক্ষে হস্তক্ষেপ করবে না। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা যখন প্রথম মামলাটি দায়ের করেছিল, তখন জার্মানি ইসরাইলকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিল।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র চলতি সপ্তাহে জানিয়েছেন, দ্য হেগের এই মামলায় বার্লিন ইসরাইলের পক্ষে হস্তক্ষেপ করবে না। অথচ ২০২৪ সালের জানুয়ারিতেও জার্মানি ঘোষণা করেছিল যে তারা ইসরাইলকে সমর্থন দেবে এবং দক্ষিণ আফ্রিকার অভিযোগগুলো ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছিল।

বিজ্ঞাপন

জার্মানির এইু পদক্ষেপ দেশটির প্রকাশ্য অবস্থানে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন