পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার ধীরগতিতে হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্র যা চাইছে, তাতে রাজি হচ্ছে না ইরান। এতে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমাদের আরো কিছু আলোচনা হবে। কিন্তু তা যেভাবে চলছে, তাতে আমি খুশি নই।’
ট্রাম্প আরো বলেন, ‘আমি লক্ষ্য অর্জনের জন্য সামরিক শক্তি ব্যবহার করার বিরোধী নই। আমি সামরিক শক্তি ব্যবহার করতে চাই না, তবে কখনো কখনো তা করতে হয়। দেখা যাক কী হয়।’
টেক্সাসে পৌঁছানোর পর ট্রাম্প আরো বলেন, তিনি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আনলেই সন্তুষ্ট হবেন এমন নয়। এমনকি বেসামরিক জ্বালানি প্রকল্পের জন্য হলেও নয়।
তিনি বলেন, ‘২০ শতাংশ বা ৩০ শতাংশ নয়, কোনো সমৃদ্ধকরণ হবে না।’
ট্রাম্পের এই মন্তব্য ইরানে হামলার আশঙ্কা আরো বাড়িয়ে দিয়েছে। তবে হামলা হলে পুরো এলাকায় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।
এদিকে, ইরানে হামলার আশঙ্কার মধ্যে নিজ নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। এছাড়া আপাতত ইসরাইলে ভ্রমণ না করতেও বলা হয়েছে।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


পাকিস্তানের সেনা ক্যাম্পে আফগানিস্তানের হামলা