মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘নির্লজ্জ ও নৃশংস অপরাধের’ জন্য প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র জেনারেল আবুলফজল শেকারচি। ইরানি সংবাদ সংস্থা ডিফাপ্রেস একথা জানিয়েছে। শেকারচি আঞ্চলিক দেশগুলোকে শত্রু বাহিনীর গোপন আস্তানা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন, যাতে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়।
তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সেনাবাহিনী ‘হতাশা এবং ইরানি সশস্ত্র বাহিনীর মুখোমুখি হতে না পারার’ কারণে সাধারণ মানুষ, নারী ও শিশুদের হত্যা করছে।
তিনি আরো বলেন, ‘তাদের এ বর্বরোচিত কর্মকাণ্ডের কঠোর প্রত্যাঘাতের জন্য প্রস্তুত থাকতে বলছি। কারণ, আমরা শিগগিরই এর প্রতিশোধ নেব এবং তাদের ওপর তীব্র হামলা চালাব।’
শেকারচি আঞ্চলিক দেশগুলোকে শত্রু বাহিনীর গোপন আস্তানা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন, যাতে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়।
তিনি বলেন, ‘আমি এই অঞ্চলের মুসলিম জনগণ এবং এই অঞ্চলের দেশগুলোকে মার্কিন-ইহুদিবাদী বাহিনীর গোপন স্থানগুলো আমাদের দেখিয়ে দেয়ার অনুরোধ করছি। যাতে তাদের ক্ষতি না হয় এবং যারা এই অঞ্চলের জনগণকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে তাদের সঠিকভাবে আঘাত করতে পারি।’
সূত্র: দ্য গার্ডিয়ান
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


মার্কিন হামলায় ইরাকে ৫ ইরান-সমর্থিত যোদ্ধা নিহত