পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে সংঘাত বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি উভয় পক্ষকে ‘সর্বোচ্চ সংযম প্রদর্শন’ এবং ‘অবিলম্বে সব ধরনের সামরিক অভিযান বন্ধ’ করার আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আনোয়ার বলেন, পাকিস্তানের বৈধ নিরাপত্তা উদ্বেগগুলোর সমাধান করতে হবে। একই সঙ্গে আফগানিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাও সম্মান করা আবশ্যক।
তিনি জোর দিয়ে বলেন, এই দুটি বিষয় পরস্পরবিরোধী নয়; বরং আলোচনার টেবিলেই এদের সমন্বয় সম্ভব। চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তার এই মন্তব্যকে আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে কূটনৈতিক আহ্বান হিসেবে দেখা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

