রাজনৈতিক বিশ্লেষক এলমাসরি

ইরান সংঘাতে রাজনৈতিক ও অর্থনৈতিক বিপর্যয়ে ট্রাম্প প্রশাসন

আমার দেশ অনলাইন

ইরান সংঘাতে রাজনৈতিক ও অর্থনৈতিক বিপর্যয়ে ট্রাম্প প্রশাসন
ছবি: সংগৃহীত

দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি বলেছেন, ইরান সংঘাতে ‘রাজনৈতিক ও অর্থনৈতিক বিপর্যয়ের’ মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। তিনি বলেন, বাগাড়ম্বর সত্ত্বেও এটা স্বীকৃত যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন আলোচনায় ইরান সুবিধাজনক অবস্থানে রয়েছে।

এলমাসরি বলেন, ‘প্রায় ছয় সপ্তাহের তীব্র বোমাবর্ষণেও যুক্তরাষ্ট্র ইরানে তার লক্ষ্য অর্জন করতে পারেনি। সেখানকার শাসনব্যবস্থা অক্ষত, প্রক্সি নেটওয়ার্ক অক্ষত, ইরানের কাছে এখনো ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ‘প্রয়োজনে আরো অনেক মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য দেশটির প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক প্রস্তুত রয়েছে।’

এই বিশ্লেষক আরো বলেন, ‘এখন ইরানের কাছে এমন কিছু আছে যা ছয় সপ্তাহ আগেও ছিল না; আর তা হলো হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ।’

তিনি যোগ করেন, ‘এটি প্রেসিডেন্ট ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের জন্য একটি ভয়াবহ পরিস্থিতি। এটি একটি রাজনৈতিক ও অর্থনৈতিক বিপর্যয়।’

সূত্র: আলজাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন