আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

২০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা

আতিকুর রহমান নগরী

২০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তাইওয়ানের কাছে রেকর্ড পরিমাণ অস্ত্র বিক্রির অনুমোদন দেয়ার পর পাল্টা পদক্ষেপ নিলো চীন। ২০টি মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান ও ১০ জন নির্বাহীর বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়া হয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ট্রাম্প প্রশাসন এই মাসের শুরুতে তাইওয়ানের জন্য আটটি নতুন অস্ত্র প্যাকেজ ঘোষণা করে, যার মোট মূল্য ১১ বিলিয়ন ডলারেরও বেশি।

বিজ্ঞাপন

বেইজিং ওয়াশিংটনের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘আমরা আবারো জোর দিয়ে বলছি, তাইওয়ান প্রশ্নটি চীনের মূল স্বার্থের কেন্দ্রবিন্দু এবং চীন-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে প্রথম সীমারেখা, এই ‘রেড লাইন’ অতিক্রম করা উচিত নয়।’

বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞার আওতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের চীনে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ করা হবে। এ ছাড়া দেশীয় সংস্থা ও ব্যক্তিদের তাদের সঙ্গে ব্যবসায়িক লেনদেনে নিষেধাজ্ঞা দেয়া হবে।

বিবৃতিতে বলা হয়, তাইওয়ান নিয়ে সীমা অতিক্রমকারী যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ডের মোকাবিলায় চীন শক্তিশালী জবাব দেবে।

এক-চীন নীতি এবং তিনটি চীন-মার্কিন যৌথ ইশতেহার মেনে চলা, তাইওয়ানকে অস্ত্র সরবরাহ বন্ধ করা এবং তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট না করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...