আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইউক্রেনে রাতভর রাশিয়ার বোমা হামলা, নিহত ৩

আতিকুর রহমান নগরী

ইউক্রেনে রাতভর রাশিয়ার বোমা হামলা, নিহত ৩
ছবি: পিবিএস

রাতভর ইউক্রেনে ব্যাপক বোমা হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় কিয়েভে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৪ জন। আজ বৃহিস্পতিবার একথা জানিয়েছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো। খবর বিবিসির।

মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, হামলায় ডারনিটস্কি জেলায় একটি পাঁচ তলা ভবন ধসে পড়ে এবং পাশের ডিনিপ্রো জেলার একটি বহুতল আবাসিক ভবনে আগুন লেগে যায়।

বিজ্ঞাপন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার বলেছেন, জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার সবশেষ ড্রোন হামলায় এক লাখের বেশি বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

তিনি জানান, রাশিয়া এক রাতেই প্রায় ১০০টি ড্রোন হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু ছিল বিদ্যুৎকেন্দ্রসহ জ্বালানি স্থাপনা, তবে খারকিভ অঞ্চলের একটি স্কুল এবং খেরসনে একটি উঁচু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় বলেছে, মস্কোর এই পদক্ষেপ মূলত শীতের আগে বেসামরিক অবকাঠামো ধ্বংসের ধারাবাহিক নীতি। গত বছর ইউক্রেন অভিযোগ করেছিল, রাশিয়া তাদের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেক ধ্বংস করেছে।

বুধবার জ্বালানি অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলার পর ব্যাপকহারে বোমা বর্ষণ শুরু করে মস্কো।

টেলিগ্রামে এক পোস্টে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কো বলেছেন, ২০টির বেশি জেলায় হামলা হয়। এতে একটি কিন্ডারগার্টে সহ অনেক ভবনে আগুন লেগে যায়।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন