যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানি পণ্যে বৈশ্বিক শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশে উন্নীত করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্কনীতি বাতিল করার একদিন এ পদক্ষেপ নেওয়া হলো। খবর আল জাজিরার।
সুপ্রিম কোর্টে তার শুল্ক নীতি বাতিল হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি নতুন করে বিশ্বের সব দেশের আমদানি পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এরপর আরো কয়েক ঘণ্টা পর এটি বাড়িয়ে ১৫ শতাংশ করেন ট্রাম্প।
সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে তিনি এ ব্যাপারে লিখেছেন, ‘আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিচ্ছি, আজ থেকেই বিশ্বের সব দেশের ওপর আমাদের আরোপ করা ১০ শতাংশ আমদানি শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করা হলো। অনেক দেশ বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রকে ঠকিয়ে আসছিল এবং এর কোনো বিচারও হচ্ছিল না । এখন থেকে আইন মেনেই তাদের ওপর এই বাড়তি কর কার্যকর হবে।’
ট্রাম্পের বৈশ্বিক শুল্কনীতি থেকে ২০২৬ থেকে ২০৩৫ সালের মধ্যে প্রায় ৩ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল। অক্সফোর্ড ইকোনমিকসের তথ্য বলছে, সর্বোচ্চ আদালতের এই রায়ের ফলে কার্যকর শুল্কের হার ১২ দশমিক ৭ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৩ শতাংশে নেমে আসতে পারে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এই জেদ মার্কিন অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়িয়ে তুলবে। সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি-র সিনিয়র ফেলো র্যাচেল জিয়েম্বা বলেন, এটি ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় বাধা, কারণ এখন চাইলেই দ্রুত শুল্ক কার্যকর করা কঠিন হবে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


খামেনি ও তার ছেলেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প
যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারধসে ৯ জন নিহত