আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তানের হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আফগানিস্তানের

আমার দেশ অনলাইন

পাকিস্তানের হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আফগানিস্তানের

আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তালেবান সরকার। পাকিস্তানের হামলায় আফগানিস্তানে অন্তত ১৭ জন নিহত হওয়ার পর এ হুঁশিয়ারি দিল আফগান সরকার। পাকিস্তান বলছে, সন্ত্রাসীদের আস্তানায় হামলা চালানো হয়েছে।

আফগান সরকারের এক বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে পাকিস্তান এবং কাবুল প্রতিক্রিয়া জানানোর অধিকার রাখে। পাল্টা হামলার সময় এবং প্রকৃতি তালেবান নেতৃত্বই নির্ধারণ করবে। তবে বিকল্প পথও খোলা রয়েছে।

বিজ্ঞাপন

হামলার পর জরুরি বৈঠকও করেছেন তালেবান নেতারা। সেখানে পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার ব্যাপারে আলোচনা হয়।

পাকিস্তানকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে তালেবান । সৌদি আরব, কাতার এবং তুরস্কের মতো মধ্যস্থতাকারী দেশগুলোকে হামলার বিষয়টি অবহিত করেছে কাবুল ।

শনিবার রাতে আফগানিস্তানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় পাকিস্তান সেনাবাহিনী। এসব হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৭ জন।

হামলার নিন্দা জানিয়ে রোববার বিবৃতি দেয় আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, নাঙ্গারহার এবং পাকটিকা সীমান্তবর্তী প্রদেশে একটি ধর্মীয় স্কুল ও আবাসিক বাড়িতে হামলা হয়। এতে নারী, শিশুসহ অনেকে হতাহত হয়েছেন।

সূত্র: দ্য উইক

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...